দেশ

পূর্ণগ্রাস গ্রহণে লাল আভা, রক্তিম চাঁদে চোখ আটকালো শহরবাসীর

রবিবার রাতের আকাশে ফুটে উঠল এক অনন্য মহাজাগতিক বিস্ময়। রক্তিম চাঁদ—ব্লাড মুনের বিরল রূপের সাক্ষী থাকল কলকাতা সহ গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।

৭ সেপ্টেম্বর রাত ৯টা নাগাদ ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে চাঁদ। রাত ১১টার সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদ রূপ নেয় রক্তিম লাল আভায়। প্রায় ৮২ মিনিট ধরে আকাশে জ্বলজ্বল করেছে এই লালচে চাঁদ।

জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখনই ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে চাঁদ কখনোই পুরোপুরি অদৃশ্য হয় না। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয়, নীল রঙ ছড়িয়ে পড়ে মহাশূন্যে, আর লাল আভা পৌঁছে যায় চাঁদে। সেই কারণেই গ্রহণের সময় চাঁদ দেখা যায় রক্তিম রঙে। একেই বলা হয় ব্লাড মুন।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্লাড মুন খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ। এই বিরল দৃশ্য দেখার জন্য বিশেষ কোনও চশমা বা সরঞ্জামের প্রয়োজন নেই।

রবিবার রাতের এই দৃশ্য ঘিরে শহরের বহু জায়গায় উৎসবের আবহ তৈরি হয়েছিল। অনেকেই আকাশপানে তাকিয়ে ক্যামেরাবন্দি করেছেন মহাজাগতিক এই বিস্ময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.