পর পর জয়ে অপ্রতিরোধ্য ভারত। কিন্তু তারই মাঝে লজ্জার রেকর্ড করলো ভারত। চলতি এশিয়া কাপে সবথেকে বেশী ক্যাচ ফেলার রেকর্ড করলো মেন ইন ব্লু। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে মোট পাঁচটি ক্যাচ ছাড়ে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধেও চারটি ক্যাচ ছেড়ে সমালোচনার মুখে পড়েছিল সূর্যকুমাররা।
এইবার বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনক পারফর্মেন্সের পর প্রশ্ন উঠছে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়ে। বুধবার ম্যাচের পর ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান বোলার ও ব্যাটারদের ভালো পারফরমেন্স ক্যাচ ফেলার ঘাটতি পুষিয়ে দিচ্ছে। পাকিস্তান ম্যাচের পর খেলোয়াড়দের কিছু বলা না হলেও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ক্যাচিং ব্যার্থতা নিয়ে ফিল্ডিং কোচের অনেক কিছুই বলার থাকবে। উল্লেখ্য, বছরের শুরুর দিকেই টি দিলীপের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ইংল্যান্ড সফরের আগে তাকে আবারো পুনর্বহাল করা হয়। কিন্তু তাঁর আওতায় ভারতের তরুণ তুর্কিরা সেভাবে উন্নতি করতে পারেনি। ভারতের ফিল্ডিং ফর্ম আসন্ন এশিয়া কাপের ফাইনাল ও টি টোয়েন্টি বিশ্বকাপে চিন্তায় রাখবে দলকে।







