হাওড়া ফরসোর রোডে কাপড়ের গোডাউনে আগুন।
ঘটনা স্থলে দমকলের ১২ টি ইঞ্জিন।
এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা। এবং পাশেই রয়েছে পেট্রোল পাম্প ।বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রোল পাম্প ও হাওড়া ফরসোর রোড যানবাহন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা।
নজর দাড়ি রাখছেন শিবপুর থানা ও হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্তের আধিকারিকরা।এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। যাতে দুর্ঘটনা না ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রীপাঠী ও দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বাবু বলেন আমি ৬টা ১৫ নাগাদ খবর পাই সেইমত দমকলের ব্যাবস্থা করি আমাদের ১২ টি ইঞ্জিন কাজ করছে। তবে এটা বড় গোডাউন দশ হাজার স্কোয়ারফুট। এই সমস্ত গোডাউনে কোনো ব্যাবস্থা রাখে না। কেউ গোডাউন কিনে অন্য কাউকে ভাড়া দিয়ে দেয় কিন্তু কোনো নিয়ম মানে না। এই ব্যাপারে ফরেন্সিক তদন্ত হবে এবং এফ আই আর ও করা হবে। তিনি আরো বলেন বেশ কয়েকটি আগুন লাগার ক্ষেত্রে এফ আই আর করা হয়েছে। এক্ষেত্রে ও আইনানুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।







