ফলতায় অনুষ্ঠানে যেতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সাড়ে চার হাজারেরও অধিক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। এর প্রেক্ষিতেই নাম না করে নিরাপত্তার খরচের বিষয় টেনে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পালটা জবাবে সামিল হন কুণাল ঘোষও।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির দিন কালীঘাট থেকে ফলতা পর্যন্ত বিভিন্ন থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু লেখেন, ‘দেশের রাষ্ট্রপতিকেও কি এত দুর্ভেদ্য নিরাপত্তা দেওয়া হয়?’ কুণাল এর পরই শুভেন্দুর উদ্দেশে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার খরচের প্রসঙ্গ টেনে।
পরবর্তীতে তথ্য সমস্ত প্রকাশ্যে তুলে কুণাল লেখেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার আমাদের ফকির প্রধানমন্ত্রীর নিরাপত্তার খরচ ৫৪০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৬০০ কোটি টাকা করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দৈনিক খরচ এক কোটি ৬৪ লক্ষ টাকা।’ তরজা অব্যাহত।







