রাজ্য

শিয়ালদা দক্ষিণ শাখায় রেল চলাচল স্বাভাবিক, বন্ধ থাকবে ফেরি পরিষেবা

গতকাল রাত থেকে ‘ডানা’র প্রভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদা দক্ষিণ শাখা থেকে শিয়ালদা পূর্ব শাখায়। কাল রাত আটটার সময় শিয়ালদা দক্ষিণ শাখায় শেষ ট্রেন যাওয়ার কথা ছিল। নটা কুড়ি নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখা শেষ ট্রেন সোনারপুর লোকাল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর। সম্পূর্ণভাবে পরিষেবা বন্ধ ছিল। যেমনটা জানানো হয়েছিল আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা থেকে রেল পরিষেবা স্বাভাবিক করা হবে এবং প্রথম ট্রেন সকাল দশটায় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায়।

তরফ থেকে আগেই জানানো হয়েছিল ‘ডানা’র কারণে শিয়ালদা ট্রেন চলাচল কিছু সময়ের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। সে অনুযায়ী কাল রাত থেকে আজ সকাল ১০ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে দক্ষিণ শাখার একটি ট্রেন গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিয়েছে। কাল রাত থেকে বহু মানুষ প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল তাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে। তবে যে পরিমাণ যাত্রী প্রতিদিন শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষ্য করা যায় ক্যানিং লোকাল, বারুইপুর লোকাল ইত্যাদি ট্রেনে যে পরিমাণ যাত্রী সংখ্যা লক্ষ্য করা যায় সে পরিমাণ যাত্রী নেই।

ইতিমধ্যেই শহর কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি জুড়ে ‘ডানা’র দাপট চলছে। ওড়িশার ধামারে বৃহস্পতিবার রাত ১১:৩০ টায় ল্যান্ড ফল হয়েছে আজ প্রায় সকাল আটটার সময় এই ল্যান্ড ফল প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে এর প্রভাব চলবে আজ সারাদিন ও কাল জুড়ে। কলকাতা- হাওড়া ফেরি সার্ভিস ও বন্ধ রাখা হয়েছে। নবান্ন কন্ট্রোল রুম থেকে মুখ্যমন্ত্রী নজর রাখছে পরিস্থিতির ওপর। কলকাতা ও শহরতলীর আশেপাশে ৩৭০ টি পাম্পিং স্টেশন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.