কলকাতা

চন্দননগরে বিষাদের সুর, অশোকনগরে শুরু জগদ্ধাত্রী পূজার

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

চন্দননগরে শেষ তো অশোকনগরে জগদ্ধাত্রী পুজো শুরু, বছরের পর বছর ধরেই এই প্রথা বহন করে আজ যেন অশোকনগরকে এক কথায় বলতে গেলে মিনি চন্দননগর বলাই যায়। এই পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন উৎসব প্রিয় বাঙালির উন্মাদনা রয়েছে পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও রয়েছে কড়া নজরদারি।অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মোতায়ন করা হয়েছে কয়েকশো পুলিশ কর্মীকে।পাশপাশি অশোকনগরের ৫০ টি জগদ্ধাত্রী পুজোর উপর এক সঙ্গে নজরদারি চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।এছাড়াও পুজো প্যান্ডেল থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ সব জায়গায় ঘুরে ঘুরে নজরদারি চালাতে দেখা যায় এসডিপিও হাবরা রোহেত শেখ এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখোহরি ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীদের।এমনকি বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেও অশোকনগোরের এই জগদ্ধাত্রী পুজোতে দেখা যায়। প্রশাসনের তরফ থেকে কেন এত নজরদারি? সব কিছু জানতে আমরা কথা বলেছিলাম এসডিপিও হাবরা রোহেত শেখের সঙ্গে।পাশপাশি আমরা কথা বলেছিলাম ঠাকুর দেখতে আসা সাধারণ মানুষের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.