ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বাসভবনে হানা পুলিশের। একাধিক মামলায় শান্তিনিকেতন থানা তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। দুদিন আগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে ফের দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর বাসভবনে হাজির পুলিশ। শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় সহ একটি টিম হাজির হয় প্রাক্তন উপাচার্যের বাসভবনে।
উল্লেখ্য, এর আগে ২০ নভেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল। শান্তিনিকেতন থানার ওসি সহ, চার তদন্তকারী অফিসার সেদিন যায় তাঁকে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদ করতে। দুদিন পর ফের আজ বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে হাজির পুলিশ। নভেম্বর মাসের শুরুতেই মেয়াদ শেষ হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।
এরপরেই পাঁচটি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে একটি নোটিশ পাঠান শান্তিনিকেতন থানা। , ২০ এবং ২২ তারিখ বিদ্যুৎকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশবে অনুমতি দেয়। পাঁচটি মামলায় এক ঘণ্টা করে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দেয় আদালত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর বাংলো এখনও পর্যন্ত ছাড়েনি বিদ্যুৎ চক্রবর্তী বলে অভিযোগ। উপাচার্যের বাংলোতে গিয়েই বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে শান্তিনিকেতন থানা পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করার সময় ভিডিও রেকর্ডিং করা হয় বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, মেয়াদ কালে রাজ্যের সঙ্গে একাধিক সংঘাতে জড়িয়ে পড়েন প্রাক্তন উপাচার্য।







