বাড়ির খাটালে কাজ করার সময় বাবার সঙ্গে বচসা চলাকালীন খড় কাটার কাটারি দিয়ে ঘাড়ে কোপ বসিয়ে দিলো ছেলে! রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে,মৃত্যু হয় বাবার। ভয়াবহ হাড়হিম করা কান্ডটি ঘটে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার, দেনুর গ্রামে। মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র, বয়স ৬৫ বছর। ছেলের নাম বিশ্বজিৎ পাত্র, বয়স ৩৫ বছর।
ঘটনার পর ঘাতক ছেলেই পাড়ার লোক সহ নিজের আত্মীয়-কে খবর দেয়। বেগতিক বুঝে পালিয়ে যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গে পাঠায়। মাধবডিহি থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ পাত্র- কে। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে ধৃত কে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।







