কলকাতাজেলা

আয়ুর্বেদিক স্পা থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

সল্টলেকের একটি আয়ুর্বেদিক স্পা থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সল্টলেকের এডি ব্লকে। মৃত মহিলার নাম মাধবী মণ্ডল।

মৃত মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর অঞ্চলে। সল্টলেকের ডি ব্লকের একটি আয়ুর্বেদিক স্পা সেন্টারে কাজ করতেন তিনি। পরিবার সূত্রে খবর ঘটনার দিন মৃতার স্বামীর কাছে ওই স্পা সেন্টার থেকে ফোন করা হয়। ফোন করে জানানো হয় মাধবী মণ্ডলের শরীর অসুস্থ তাই তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই মৃতার স্বামীকেও পৌঁছানোর জন্য বলা হয়।

হাসপাতালে পৌঁছে তিনি জানতে পারেন তার স্ত্রী মাধবী মণ্ডল মারা গিয়েছেন। স্পা সেন্টার থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এরপরই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার স্বামী এরপরই বিধাননগর উত্তর থানায় স্পায়ের মালিক রজত হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ দেহটিকে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.