নিলাম শুরুর আগেই নাটক শুরু। তবে সেই দৃশ্য কেকেআর এর নয়। কিন্ত এমন চিত্র কলকাতা নাইট রাইডার্সের ও দেখা যেতেই পারে! আগামী ২০২৪ এর আইপিএলের জন্য প্লেয়ার উইন্ডো ক্লোজ ডে র শেষ দিন ২৬ নভেম্বর ও সেই দিন বিকাল ৫ টা নাগাদ এই চিত্রটি সামনে আসে। কোন দল কোন খেলোয়াড়কে রেখেছে কোন দল কোন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে তা গতকালই পরিষ্কার হয়ে গেছে। এই তালিকা বেরোনোর পরেও এক আজব চমক দেখা যায়। বিকেলে যিনি গুজরাট টাইটান্সের অধিনায়ক রাতে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে। হ্যাঁ ঠিকই ভাবছেন ট্রেডিংয়ের দৌলতে। নিলামের আগে ট্রেডিংয়ের রাস্তা খোলা হয়েছে।
তবে কেকেআর যাঁদের লিখে জানিয়েছেন, সেই তালিকায় নাম উল্লেখ্য আছে- নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায় এবং বরুণ চক্রবর্তী।
সেই অনুযায়ী গড়ে একাদশ করে- প্রথমে ওপেনার হিসেবে রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়। তিন ও চার নম্বর স্থানে নামবে শ্রেয়াস আইয়ার ও নীতীশ রানা। পাঁচ নম্বরে রিঙ্কু সিং ও না হয় আন্দ্রে রাসেল। স্পিনার ও অলরাউন্ডার হিসেবে রয়েছেন সুনীল নারিন। অনূকুল রায়কে অলরাউন্ডার বলা যেতেই কিন্ত গত মরসুমে তাঁকে কোনও ম্যাচেই ভালো পারফরম্যান্সে দেখা যায়নি। তারপরের পরের একাংশে লাইনে আসে আন্দ্রে রাসেলের নাম তার ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স খুবই ভালো। রাসেলের ব্যাটিং লাইনআপ খুবই ভালো কিন্ত তাকে এমন এক সময় নামতে হয় তখন রানের খুবই দরকার যদি নাইট রাইডার্সকে জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। অন্ততপক্ষে রাসেল ৫ ওভার ঠিক করে ধরে খেললে শুরু হয় মাসেল রাসেলের আসল খেলা। এইবার দেখার যে কি হয় ২০২৪ এর আইপিএল কোন দল পায় ওই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (Indian premier league) ট্রফি।







