খেলাধুলা

গতকালের ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছিল স্থগিত, কারণ জানলে চমকে যাবেন!

সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুধু ব্যাট-বলের লড়াই নয়, হয়েছিল পিঁপড়ার সাথেও লড়াই। ম্যাচের শুরুর দিকেই উড়ন্ত পিঁপড়ার আক্রমণে ১৯ মিনিট বন্ধ রাখতে হয় খেলা। আম্পায়ারদের নির্দেশে মাঠকর্মীরা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মাঠ পরিষ্কার করার পর আবারও শুরু হয় ক্রিকেটের উত্তেজনা।

প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ২১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। তরুণ তিলক ভার্মার দাপুটে সেঞ্চুরি ম্যাচের মূল আকর্ষণ হয়ে ওঠে। ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৭ রান করে তিলক ভারতের ইনিংসের মেরুদণ্ডে পরিণত হন।

২২০ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ঝড়ো শুরু করলেও ভারতের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে খেলায় ভারসাম্য রাখেন। তবে মার্কো ইয়ানসেনের ১৭ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস প্রায় ম্যাচটি ছিনিয়ে নিচ্ছিল। শেষ ওভারে ২৪ রানের সমীকরণে, আর্শদীপ সিং-এর বলে ইয়ানসেন এলবিডব্লিউ হলে ম্যাচ ভারতের দখলে চলে আসে।

দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ২০৮ রান করে ১১ রানে হেরে যায়। এই জয়ে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.