কলকাতারাজ্য

এসএসকেএম এ আই সি ইউ তে ভর্তি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

গত ২৭শে অক্টোবর রেশন দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর একাধিক বার সংবাদ মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। শুধুমাত্র তাই নয় আদালতে শুনানির সময় বারবার তিনি তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন।

গ্রেফতারির পরই তিনি ই এম বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হঠাৎই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-কে স্থানান্তরিত করা হয়।

সূত্রের খবর, দুপুরের পর থেকেই বনমন্ত্রীর রক্তচাপ উদ্বেগজনক ভাবে কমতে থাকে। তারপরই তাকে জেল হাসপাতালের চিকিত্‍সকদের পরামর্শ মেনে প্রেসিডেন্সি জেল থেকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.