অফবিট

খোসা সমেত সেদ্ধ আলু আপনার স্বাস্থ্যের জন্য উপকারী? জানুন বিস্তারিত

আলু অনেক মানুষের খুব প্রিয় একটা জিনিষ। আলু খেতে গিয়ে অনেকই কিন্তু ভয়ে ভোগেন আজকাল। তবে চিন্তা করে কোন লাভ নেই আলু খেলেও ভালো থাকা যায়।আলুর বিশেষ একটি অংশ ফেলে খেলে কোন অসুবিধা নেই। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই আলু সিদ্ধ করেন খোসা সহ। সেদ্ধ আলু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ব্যবহার করা হয়। এর জন্যই ঘটছে মারাত্মক কিছু ক্ষতি।

আলুর খোসায় রয়েছে অ্যালকোলয়েড রাসায়নিক যা আলুকে নানান পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। আলুর খোসায় থাকা এই রাসায়নিকটি আলু খাওয়ার পথে সব থেকে বড় বিপদ। আমরা যখন আলু খোসাসহ সেদ্ধ করি তখন এই রাসায়নিকটি আলুর ভেতরে গিয়ে আলুকে প্রচন্ড বিষাক্ত করে ফেলে। বিষাক্ত এই আলু আমাদের পেটে চলে গেলে প্রথমে হয়ত কিছুই বোঝা যায় না। কিন্তু এটি শরীরের উপর খুব খারাপ প্রভাব ফেলে। অন্ত্রের নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। আরো নানা সাইড এফেক্ট দেখা দিতে থাকে। গায়ে হাত পায়ে ব্যথা অনুভব হবে সারাক্ষন। বাতের ব্যথা দিনদিন বাড়তেই থাকবে।

আলুকে পরিষ্কার করে ধুয়ে তার খোসা ছাড়াতে হবে। এবার আলুকে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করা জলটাকে ফেলে দিতে হবে। জল হালকা গরম করে আলু ভালো করে ধুয়ে নিলেও হবে। এই কাজগুলি করলে আলুর খোসায় থাকা বিষাক্ত রাসায়নিক আমাদের শরীরের কোন ক্ষতি করতে পারবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.