শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এবার আইনি জটিলতার মুখোমুখি। প্রাক্তন NCB জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড় এই সিরিজের উপর মানহানি মামলা দায়ের করেছেন। অভিযোগ, সিরিজে একজন NCB অফিসারের চরিত্রকে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে, যা তার নিজের সঙ্গে মিল রয়েছে।
ওয়াংখেড় দাবি করেছেন, সিরিজের এক দৃশ্যে ওই চরিত্র ‘সত্যমেব জয়তে’ বলার পর মধ্যমা আঙুল দেখাচ্ছে, যা তাঁর মতে দেশের জাতীয় প্রতীকের প্রতি অপমানজনক। তিনি শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ় ও নেটফ্লিক্সকে মোট ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
বুধবার দিল্লি হাইকোর্ট এই মামলায় সংস্থাগুলোর বিরুদ্ধে সমন জারি করেছে, এবং পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৩০ অক্টোবর। যদিও এর আগে আদালত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল, সমীর ওয়াংখেড় তখন সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
যদিও সিরিজে সরাসরি সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি, তবু চরিত্রটির চেহারা ও আচরণ নিয়ে বিতর্ক তুঙ্গে। এই মামলার মাধ্যমে এখনো স্পষ্ট নয়, শেষ পর্যন্ত কোনদিকে ঝুঁকবে আদালতের রায়।







