দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। আর চব্বিশে লোকসভা। উত্তরবঙ্গের চা-বলয়ে বিজেপির শক্তি বর্তমান প্রধানত শ্রমিকদের মধ্যে সংগঠনকে কেন্দ্র করে। যার দরুন নতুনভাবে গঠিত তৃণমূল কংগ্রেস চা-বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে গত ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে সমাবেশ করার টার্গেট নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি চা-শ্রমিকদের জন্য ভিন্ন ইস্যুকে প্রকাশ্যে তুলে ধরেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, একুশ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় সুফল করতে পারেনি বিজেপি। আম জনতা প্রত্যাখ্যান করেছে তাদের। সেই আক্রোশে বাংলার প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র। এহেন আবহে জনসংযোগই প্রধান অস্ত্র। শুরু হয়েছে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিও।
গত পঞ্চায়েত নির্বাচনে চা-বলয়ে তৃণমূল কংগ্রেস ভাল ফল করলেও পাল্টা লড়াইয়ে সামিল হয়েছিল গেরুয়া দলও। তাছাড়াও, অবিরাম লোকসভা ভোট থেকে বিধানসভা ভোটে ভাল ফল করে নেয় কেন্দ্রীয় শাসক দল। তৃণমূল কংগ্রেস চাইছে উত্তরে এবার আসন দখল করতে।







