ক্রাইমবিদেশ

ছাত্রকে মারাধোর করে ৭ মাস ঘরের মধ্যে আটক

বছর ২০-র এক ভারতীয় ছাত্রকে মারধরের অভিযোগে গ্রেফতার ৩। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ে।

সূত্রের খবর, মিসৌরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত ছিল বছর ২০-র এক ভারতীয় ছাত্র। প্রথমে ওই ছাত্রকে আটক করে মারধর করা হয়। তারপর, তাঁকে আমেরিকারই একটি বাড়িতে ৭ মাস বন্দি বানিয়ে রাখা হয়। পরবর্তীকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শরীরে একাধিক ক্ষত যুক্ত ওই ভারতীয় ছাত্রকে উদ্ধার করে। অভিযোগ, প্রায় ৭ মাস ধরে ওই ভারতীয় পড়ুয়াকে ঘরের ভিতর আটকে রেখে তীব্র অত্যাচার করে মারধর করা হত। ঘটনায় ছাত্রের এক তুতো ভাই এবং তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাত্রটিকে উদ্ধারের পর পুলিশ তার নাম প্রকাশ না করলেও ভবিষ্যতে যাতে আর কোনও অঘটন না ঘটে,তার জন্য সব সময় সংশ্লিষ্ট যুবকের উপর নজরদারি চালানো হচ্ছে।এদিকে নির্যাতিত ছাত্রের বাড়ির লোককে খবর দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়েও জোর দিচ্ছে পুলিশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.