রাজনীতিরাজ্য

মঙ্গলে মেঘালয় সফর! কোন কোন কর্মসূচিতে সামিল অভিষেক?

পাখির নজরে আপাতত বিধানসভা নির্বাচন। আসন্ন ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এখন মেঘালয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মাটি শক্ত করতে সুদৃঢ় মনোভাব নিয়ে ময়দানে তৃণমূল শিবিরও। মঙ্গলবার ফের মেঘালয় সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই মেঘালয়ের একটি হোটেলে ২টি কর্মসূচি বর্তমান তাঁর।

প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের বাইরে সংগঠন বিস্তারে বাড়তি নজর দিতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত নজরে উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলি। ত্রিপুরায় আগেই লড়াই শুরু করে দিয়েছিল ঘাসফুল দল, যার প্রধান সেনাপতি বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মেঘালয়ে বিধানসভার লড়াইতেই কখনও দেখা যায়নি তৃণমূল কংগ্রেসকে। এবার সময় থাকতে থাকতেই দুই রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। ৫২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যায় পূর্বেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.