বিনোদন

এবারও কি শুধুই জল্পনা নাকি সত্যিই মা হচ্ছেন‘দাবাং গার্ল’?

বলিপাড়ায় নতুন শোরগোল। সকলের মুখে একটাই কথা, তাহলে কি শীঘ্রই মাতৃত্বের স্বাদ অনুভব করতে চলেছেন‘দাবাং গার্ল’সোনাক্ষী সিনহা? হ্যাঁ, এমনটাই জল্পনা চলছে বলিপাড়ায়। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক অনুষ্ঠানে স্বামী জ়াহিরের সাথে উপস্থিত হন অভিনেত্রী। সেই অনুষ্ঠান থেকেই এই জল্পনার সূত্রপাত।

গত বছর ২৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী ও জ়াহির। বিয়ের কয়েক মাসের মধ্যেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উঠেছিল। এই জল্পনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন,“আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।”এরপরেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। কিন্তু প্রতিবার তা কেবল জল্পনা বলেই উড়িয়ে দেন তারকা দম্পতি। কিন্তু এবার তাঁদের অনুরাগীরা অনেকটা পরিমাণ নিশ্চিত যে, এই জল্পনা আর জল্পনা নেই।

মঙ্গলবারের অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যেখানে সোনাক্ষীকে দেখা যায় ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি অনারকলি চুড়িদারে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেক অনুরাগীরা মন্তব্য করেন,“সোনাক্ষীকে দেখে এ বার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।” আবার কেউ কেউ লেখেন,“ওঁর চোখেমুখের ঔজ্জ্বল্যই বলে দিচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।” তবে এখনও পর্যন্ত তারকা দম্পতি এই জল্পনায় কোনও প্রতিক্রিয়া দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.