রাজনীতি

সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় নিজের গ্রেফতারির জন্য কংগ্রেসকে ভুয়ো অভিযোগ দাবী করে নিশানা অমিত শাহের

গুজরাটের মন্ত্রী থাকাকালীন সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় তাঁকে জেলবন্দি করার জন্য কংগ্রেসকে নিশানা অমিত শাহের। কংগ্রেসের আইনজীবীই তাঁর হয়ে মামলা লড়েছিলেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন।

শনিবার ছিল আইনজীবী নিরুপম নানাবতী বাবা দিব্যকান্ত নানাবতীর জম্ম শতবার্ষিকী।

সেই উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলার নিজের নীরবতা ভাঙেন। শাহীর অভিযোগ, সিবিআইকে কাজে লাগিয়ে কংগ্রেস তাঁকে ওই মামলায় জেলে পাঠিয়েছিল। তিনি বলেন, সেই সময় তিনি গুজরাটের মন্ত্রী ছিলেন। এমন পরিস্থিতিতে তাঁকে সাহায্যের জন্য কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী নিরুপম নানাবতীই এগিয়ে এসেছিল বলে জানান।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে তাঁর হয়ে মামলা লড়ার জন্য তাবড় তাবড় আইনজীবীদের নাম নিয়ে আলোচনা হয়েছিল। শাহী বলেন, সেই সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন নানাবতী। কংগ্রেসী হওয়ার জন্য প্রথম প্রথন নিরুপম নানাবতীকে নিয়ে তাঁর যে সন্দেহ হয়েছিল, তাও স্বীকার করে নিয়েছেন শাহ।

তবে শেষ পর্যন্ত তিনি লড়েছিলেন। তাঁকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল নিরুপম জানতেন বলে দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.