বাপের বাড়িতে এসে ইলেক্ট্রিকের যন্ত্র ব্যবহার করে গরম জল করতে গিয়ে বিদ্যুতস্পিষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন রুনিবাড়ি এলাকায়।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, আনুমানিক বছর ২৮ এর তাপসী বর্মন নামে এক গৃহবধূ প্রায় তিন মাস আগে দিনহাটার আম বাড়ি এলাকায় বিয়ে হয়। রুনিবাড়ি এলাকায় বাপের বাড়িতে এসে মঙ্গলবার সাতসকালে তাপসী বর্মন স্নান করার জন্য ইলেক্ট্রিকের যন্ত্র ব্যবহার করে গরম জল করার সময়ে অসাবধনতাবশত বিদ্যুতস্পিষ্ট হয়। তড়িঘড়ি বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিত্সার জন্য নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







