বিনোদন

প্রকাশ্যে ভরপুর হাস্যরসে ভরা সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিলে’র টিজার

সম্প্রতি ‘রক্তবীজ ২’ সিনেমায় ভরপুর খল চরিত্রে অভিনয়ে মাধ্যমে প্রশংসা পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তারপরেই এক্কেবারে ভিন্ন ধরনের গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন নায়ক অঙ্কুশ। ফের বড়পর্দায় অভিনেতা জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তথা প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে। এবার প্রকাশ্যে এলো সেই কমেডি সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিলে’র টিজার।

বর্তমানে বাংলার তারকাদের দেখা যাচ্ছে নিজেদেরকে ছক ভাঙা চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলতে। এমনকি বর্তমানে অঙ্কুশকেও সেই ধাঁচেই নিজেকে গড়ে তুলতে দেখা গেল। ফের কমেডি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসতে চলেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। আদ্যোপান্ত হাস্যরসে ঘেরা সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। এই সিনেমার প্রথম ঝলকেই দেখা গিয়েছিল নায়ক কে, মা কালীর হাতে সজোরে চড় খেতে। সেখান থেকেই সকলে অনুমান করেছিল কতটা হাস্যরস থাকতে চলেছে এই সিনেমায়। এবার সামনে এলো এই সিনেমার টিজার।

এই কমেডি সিনেমার টিজারে স্পষ্ট বোঝা গেছে নায়ক অর্থাৎ অঙ্কুশ থাকছেন একজন ইভেন্ট ম্যানেজারের চরিত্রে। সেখানেই বিভিন্ন ক্লায়েন্টের উদ্ভট দাবিতে রীতিমত প্রাণ ওষ্ঠাগত নায়কের। সেই সময় সেই ইভেন্ট ম্যানেজারের জীবনে আসে ঐন্দ্রিলার রূপে নতুন প্রেম। তবে সেই প্রেমেই বাঁধা যে ছিল তার বলার অপেক্ষা থাকে না। এবার সেই বাঁধা কাটিয়ে কিভাবে সফলভাবে নিজের ক্যারিয়ার ও প্রেমকে এগিয়ে নিয়ে গেলে নায়ক সেটা জানতে গেলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে হবে। এরই মধ্যেই সেই সিনেমা দেখার জন্য ৯ই জানুয়ারির অপেক্ষায় বসে রয়েছে দর্শক মহল। নতুন বছরের উৎসবের মরশুমে মন ভরে হাসতে প্রতীক্ষায় বাংলার দর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.