এই মুহূর্তে টেলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তাঁর অভিনীত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ একদা টিআরপির শীর্ষে থাকলেও বিগত কয়েক সপ্তাহে বেহাল দশা সিরিয়ালের রেটিংয়ের। কিন্তু নায়কের জনপ্রিয়তায় একবিন্দু ভাটা পড়েনি।
দিব্যজ্যোতির ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, তাঁর প্রেম জীবন খুব একটা গাঢ় হয়ে ওঠেনি। ক্লাস ৯-এ একবার প্রপোজ করেছিলেন একজনকে। কিন্তু মেয়েটি তাঁকে মাধ্যমিকের পর জবাব দেওয়ার কথা বলেছিল। কিন্তু আর দেয়নি।
সেই মেয়েটি এখন দিব্যজ্যোতিরই এক বন্ধুর প্রেমিকা। খুব শীঘ্রই তাঁদের বিয়ে হতে চলেছে। আর এই খবর শুনে মন খারাপ দিব্যজ্যোতির। বিরহ বেদনায় কবিতাও লিখে ফেললেন অভিনেতা। সেই কবিতা ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন তিনি।







