Uncategorized

বরফে ঢাকলো দার্জিলিং , খুশি পর্যটকরা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিং পাহাড়ে শীত পড়েছে। আর শীত জাঁকিয়ে পড়তেই মরশুমের প্রথম তুষারপাত ঘটলো দার্জিলিঙে। বরফে মুখ ঢাকলো সান্দাকফুর। বৃহস্পতিবার দার্জিলিঙের সান্দাকফুতে তুষারপাত হয়। সাদা তুষারের চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা। একলাফে তাপমাত্রা নেমে আসে প্রায় হিমাঙ্কের নীচে।

তাপমাত্রার পারদ নামতেই শুরু হয় তুষারপাত। এই সময়ে দার্জিলিঙ পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা তুষারপাতের আনন্দ উপভোগ করতে পেরে ভীষণভাবে খুশি। এদিন দার্জিলিঙ পাহাড়ের তাপমাত্রা ৫ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ছিলো। যদিও সান্দাকফু, টাইগার হিল সহ পাহাড়ের উঁচু এলাকাগুলোর তাপমাত্রা আরো কম ছিলো। তুষারপাতের আনন্দ প্রাণ খুলে উপভোগ করেছেন পর্যটকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.