দেশ

মজার ছলে প্রাণ গেল কিশোরের! পায়ুদ্বারের মধ্যে হওয়া ভরা নল ঢুকিয়ে অমানবিক অত্যাচার

উত্তরপ্রদেশের বাসিন্দা এক কিশোরের উপর অমানবিক অত্যাচার ডেকে আনলো তার মৃত্যু। এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে সে পুণে যায়। সেখানে মজার ছলে পায়ুদ্বারের মধ্যে বাতাসের নল ঢুকিয়ে অত্যাচারের জেরে প্রাণ কেড়ে নেওয়া হয় ওই কিশোরের। মর্মান্তিক এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের পুণেতে। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি ওই কিশোরকে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এক অভিযুক্তকে।

পুণেতে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই কিশোর। আত্মীয়ের অফিসে পৌঁছতেই তার সঙ্গে হাসি মশকরা করতে শুরু করে সেখানে উপস্থিত কর্মীরা। সেই সময়েই আচমকা কিশোরের পায়ুদ্বার দিয়ে হাওয়া ভরা একটি নল ঢুকিয়ে দেন এক ব্যক্তি। নিমেষের মধ্যে কিশোরের শরীরে বিপুল পরিমাণ বাতাস ঢুকে যাওয়ায় ওই কিশোর তত্‍ক্ষণাত্‍ অসুস্থ হয়ে পড়ে। তবে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে খবর, নল ঢুকিয়ে দেওয়ার জেরে কিশোরটির পায়ুদ্বার ও অন্ত্রে গুরুতর আঘাত লাগে। সেই কারণেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন কিশোরের আত্মীয় শঙ্কর সাহু।

এফ আই আর-এর ভিত্তিতে মূল অভিযুক্ত গোপাল সিং গৌড়কে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কর্মক্ষেত্রে কী করে এমন হেনস্তার ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.