জেলা

ফের বোমাবাজি মুর্শিদাবাদে

ফের এলাকায় ব্যপক বোমাবাজি। ঘটনাটি ঘটেছে,মুর্শিদাবাদ জেলার সুতি থানার কাশিমনগর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাঁটি ফিডার ক্যানেলে ফেরিঘাট নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা বাধলে সেই গণ্ডগোলের মাত্রা পরবর্তীকালে আরও বেড়ে যায়। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ির এক ভাই বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাত্‍ তাঁদের উপর আক্রমণ করে। এমনকী রড দিয়ে মাথা ফাটিয়ে দিলে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বোমাবাজির পর কয়েক রাউন্ড গুলিও চলে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছেন। গোটা এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন।এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে এখনও থমথমে পরিস্থিতি রয়েছে এলাকা জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.