কলকাতা

শুনানিতে ডাক পেলেন মোহনবাগান প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস, সোশ্যাল মিডিয়ায় সবর কুনাল ঘোষ

এসআইআরের শুনানি পর্ব শুরু করতেই বহু রাজনৈতিক নেতৃত্ব থেকে জনপ্রিয় তারকাদের ডাক পাঠানো হয়েছে। এবার হিয়ারিংয়ে ডাকা হয়েছে প্রাক্তন সাংসদ এবং মোহনবাগান প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস ও তাঁর পুত্র মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে। পাশাপাশি ৯১ বছরের টুটু বোসের গোটা পরিবারকে ডাকা হয়েছে এসআইআরের শুনানি পর্বে। ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন মোহনবাগানের সহ সভাপতি কুনাল ঘোষ।

বিষয়টি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন মোহনবাগানের সহ সভাপতি ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন , “বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে ( স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। ১৯ শে জানুয়ারি তাঁদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালী আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।”

সাধারণ ভোটার ছাড়াও এসআইআরের শুনানি পর্বে ডাক পড়েছে একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বের। নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী , ভারতীয় দলের খেলোয়াড় মহম্মদ শামি, তৃণমূল সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব সহ এই তালিকায় নাম রয়েছে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। এই নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনকে তোপ ডেগেছেন মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হিয়ারিং প্রক্রিয়াতে ডাকা হলো স্বপনসাধনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.