কলকাতা

একই পরিবারের তিন সদস্যের রহস্য জনক মৃত্যু ঘিরে উত্তেজনা খাস কলকাতায়

ট্যাংরায় একই পরিবারের ৩ সদস্যর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। ২৩/এ অটল সুর রোডের একটি বাড়ি থেকে উদ্ধার দুই মহিলা ও এক কিশোরীর মৃত দেহ। মৃত দেহ উদ্ধারের পরই মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
বুধবার খাস কলকাতার ট্যাংরায় একটি বাড়ির দোতলার তিনটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার ২ মহিলার ও এক কিশোরীর মৃত দেহ। নিহত দুই মহিলার হাতের শিরা কাটা ছিল পাশাপাশি একজনের গলায় ছিল ধারালো অস্ত্রের আঘাত। ওই বাড়ি থেকে একটি ছুরিও উদ্ধার করে পুলিশ। মৃতা নাবালিকার দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না, তবে তার মুখ থেকে গ্যাঁজলা বেরিয়েছিল।
বুধবার ভোরের বেলায় ওই পরিবারের দুই মৃতার স্বামী প্রণয় দে ও প্রসূন দে এবং প্রণয়ের ১৪ বছর বয়সী পুত্র গাড়ি করে বেরিয়েছিলেন তার পরই রুবি মোড় সংলগ্ন অভিষিক্তার কাছে মেট্রো রেলের পিলারে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। সেই ঘটনার তদন্ত সূত্রেই ট্যাংরার বাড়িতে পৌছয় পুলিশ। তারপরই মিলল মৃতদেহ গুলি।
জানা যায় মৃতা ৩ জনের মধ্যে একজন বড়ো ভাই প্রণয় দে-র স্ত্রী সুদেষ্ণা দে, প্রসূন দের স্ত্রী রোমি দে ও তাঁদের নাবালিকা কন্যা। পুলিশের কাছে মৃত দুই মহিলার মধ্যে একজনের স্বামী দাবি করে, পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে খেয়েই আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা।
এই ঘটনার তদন্তে কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার ঘটনা স্টলে যান। এই ঘটনা কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। প্রাথমিক তদন্তে জানা যায়, চারতলার তিনটি আলাদা আলাদা ঘর থেকে তিনটি দেহ উদ্ধার হলে কিভাবে এক তলার ঘরেও মিলল রক্তের দাগ। ঘুুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মৃত দুই মহিলা নিজেরাই নিজেদের হাতের শিরা কেটেছিলেন কি না, দুর্ঘটনার সাথে মৃত দেহ উদ্ধারের যোগ সূত্র আছে কিনা, আবার হাতের শিরা কাটলেও কীভাবে একজনের গলায় ধারাল অস্ত্রের আঘাত এল,সেই প্রশ্নও উঠছে।
পুলিশ জানান, আপাতত আহত দুই ভাইয়ের বয়ান নেওয়া হয়েছে। যদিও সেই বয়ানের সত্যতা যাচাইয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে গিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা, নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কুকুরও। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। পাশাপাশি, মৃতদেহগুলির ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষাতেও রয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.