এবছরের বহু প্রতীক্ষিত ছবি আদি পুরুষের ট্রেলার এসেছে মঙ্গলবার দিনকেই। ট্রেলার প্রকাশের আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতির মন্দিরে নির্মাতার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে দুখিনী সুপার স্টার প্রভাস এবং অভিনেত্রী কৃতি সানন উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ছবির পরিচালক ওম রাউত। সেখানে উপস্থিত ছিলেন না সাইফ আলী খান। তার অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা সোশ্যাল মিডিয়ার পাতায়।
নেট দুনিয়া সইফ এর অনুপস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি কেন আসেননি সেখানে। তিনি আদিপুরুষ ছবিতে রাবণের চরিত্র করেছেন। তালুক প্রথমে প্রকাশ্যে আসার পরেই নানান বিতর্ক শুরু হয়েছিল। দর্শকদের একটা বড় অংশ ভিএফএক্স এর সমালোচনা করেছেন। অনেকেই মনে করছেন তিনি বিতর্ক এড়াতেই সেই দিন অনুষ্ঠানে আসেননি। কিন্তু তার কারণ অন্য দেখা গেল।
সইফের দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীর বড় হচ্ছে। তাই তিনি তাদের চোখে হারান তার বড় ছেলে তৈমুর ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে। আর সেটা দেখতেই তিনি পৌঁছেছিলেন মাঠে। কিন্তু এর আগেও আদি পুরুষের প্রচার থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। হায়দ্রাবাদ মুম্বাইয়ের টিচার প্রকাশের দিনও তিনি অনুপস্থিত ছিলেন। শুধু টিজার প্রকাশের দিন তিনি কেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।







