কলকাতা

ইস্ট–ওয়েস্ট মেট্রো চালুর প্রথম দিনেই রেকর্ড আয়

নিজস্ব সংবাদদাতা: উন্মাদনা ছিল তুঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবার। উদ্বোধনের ঠিক পরের দিনই (২৩ আগস্ট) আয় করে ফেলল এক বিরাট অঙ্ক। কলকাতা মেট্রো রেলের তথ্য অনুযায়ী, মাত্র একদিনেই টিকিট বিক্রির অঙ্ক ছাড়িয়েছে ৩৪ লক্ষ ৬০ হাজার ৬৭২ টাকা।

এর মধ্যে সরাসরি টিকিট বিক্রি থেকে এসেছে ২৫ লক্ষ ৯৭ হাজার ২৭৭ টাকা। পাশাপাশি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও নজির গড়েছে ইস্ট–ওয়েস্ট মেট্রো। শুধুমাত্র UPI-এর মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৫ টাকার। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এটাই এখন পর্যন্ত অন্যতম বড় রেকর্ড।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৩০ টাকা। সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান ও শিয়ালদহ পর্যন্ত ভাড়া রাখা হয়েছে ২০ টাকা। নতুন রুট চালুর পর থেকেই যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।

মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, “এটা শুধুই শুরু। সামনে পুজো আসছে। যাত্রী সংখ্যা বাড়বে, আয়ও আরও অনেকটা বৃদ্ধি পাবে।”

কলকাতা মেট্রোর ইতিহাসে একদিনে এই অঙ্কের টিকিট বিক্রি নিঃসন্দেহে নতুন অধ্যায় রচনা করল ইস্ট–ওয়েস্ট করিডর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.