ফের একবার রাজ্যের চিকিত্সা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন!মৃত্যু ১৩ বছরের কন্যার। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর মেডিকেল কলেজে।
স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর শহরের অনতিদূরে কলগাঙের বাসিন্দার কন্যা সুপ্রিয়া রায়। গত শুক্রবার থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল মেয়েটি। পরিবার সূত্রে দাবি, শনিবার ও রবিবার এই দুদিন মেয়ের শরীরে অস্ত্রপ্রাচার পর রবিবার চিকিত্সকেরা জানায় মেয়ের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আর তার কিছুক্ষণ পরেই পরিবারের লোকেরা মেয়ের মৃত্যু সংবাদ পায়।
মেদিনীপুর মেডিকেল মেডিকেল কলেজে চিকিত্সারত থাকার ঘটনাক্রমে সেখানে রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহাকে আসতে দেখে সঙ্গে সঙ্গেই মেয়ের বাবা তার পায়ে পড়ে যান। সেখানে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও শেষরক্ষা হল না মেয়েটির।
পরিবার সূত্রে খবর, গতকাল রাতে অস্ত্র পাচারের সময় মৃত্যু হয় তার। মেয়ের মৃত্যুর খবর শুনে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ার পর মেয়ের পরিবার ও স্থানীয়রা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি সঠিক সময় চিকিত্সা না পাওয়ার জন্যই মৃত্যু হয়েছে তাদের মেয়ের







