রাজনীতিরাজ্য

ফের বেলাগাম মদন মিত্র, পঞ্চায়েত ভোটের পূর্বেই অস্বস্তিতে দল

বরাবরই বেলাগাম কামারহাটির দামাল ছেলে মদন মিত্র। যার জেরে বহুবার অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। এবারও তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের কথা। তবে মদনের কথায় অন্য রব, ‘জমি ধরে রাখতে কোদাল, বেলচা লাগবেই।’ পালটা প্রতিবাদে সামিল খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই হবে পঞ্চায়েত ভোট।’

তৃণমূল কংগ্রেস যে মদনের এই মন্তব্যকে সমর্থন করে না তা সাফ জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কাজের নিরিখে ভোট হবে। শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোনওরকম শক্তি প্রদশর্ন হবে না। ওঁদের নির্দেশ মতোই ভোট হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাখির চোখ হতে চলেছে নদিয়া জেলা। কারণ, গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা-বিধানসভাতে এখানে সুফল করেছে গেরুয়া দল। রানাঘাট লোকসভা আসন এবং বিধানসভা নির্বাচনেও ৯টি আসন পেয়েছেন তাঁরা। এবার তা দখল নিতে তৎপর জোড়াফুল শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.