জেলা

তিনদিন পর স্বমহিমায় জঙ্গলে ফিরল রয়েল বেঙ্গল টাইগার

তিন দিন ধরে লুকোচুরির অবসান ঘটিয়ে স্বইচ্ছায় জঙ্গলে ফিরল। দক্ষিণ রায়। গত শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ভুবনেশ্বরী অঞ্চলে গৌড়ের চক এলাকায় নদীর তীরে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। এরপর খবর দেয়া হয় বনদপ্তরকে বনদপ্তর এর পক্ষ থেকে বাঘটিকে ধরার জন্য ওটা এলাকা জাল দিয়েই ঘিরে ফেলা হয়। বাঘ থেকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে পাতা হয় কাঁচা। লুকোচুরি খেলার অবসান ঘটিয়ে সোমবার সকালে সুন্দরবন লাগুয়া, বুদ্ধির খালের সাঁতার কেটে সুন্দরবনের আজমমারি জঙ্গলে ফিরে গেল দক্ষিণ রায়। বাঘ সাঁতার কাটতে দেখে এলাকাবাসীরা ও বন বিভাগের কর্মীরা বাতি বোমা ও বাঁশ দিয়ে তাড়া করে। তবে বাঘটি নিরাপদে সাঁতার কেটে স্বমহিমায় নিজের ডেরায় ফিরে যায়। এ বিষয়ে এক গ্রামবাসী বলেন তিনদিন ধরে আমরা এই বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়েছিলাম। অবশেষে আতঙ্ক থেকে মুক্তি পেলাম। বাঘটি নিরাপদে নিজের ঘরে ফিরে গিয়েছে। আমাদের তিনদিন ধরে যে পরিশ্রম তা সফল হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.