দীঘার সমুদ্রে স্পিডবোট দুর্ঘটনা। গুরুতর আহত মহিলা পর্যটক। স্পিটবোটটি মহিলার উপর দিয়ে চলে যায়। বোটের পাখায় দেহের বিভিন্ন অংশে কেটে গেছে। সচেতনতার অভাব বোট চালানোর ক্ষেত্রে। এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ঘটনাকে কেন্দ্র করে সৈকত শহরে পর্যটকদের উত্তেজনা। উইকেন্ডে পর্যটকদের ভিড় রয়েছে দিঘাতে।
ইয়াসমিনা খাতুন বয়স ৩২ বাউরিয়ার বাসিন্দা, পরিবারের সাথে গতকাল দীঘায় বেড়াতে এসেছিলেন বলে জানা যায়। লাইভ জ্যাকেট পড়ে থাকার কারণে আঘাত জ্যাকেটের উপর দিয়ে গেছে। তবে হাতে পায়ে এবং পিঠে আঘাত লেগেছে। চিকিৎসকেরা জানাচ্ছেন অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। যদিও বর্তমানে এখন স্থিতিশীল পরিস্থিতি।







