অফবিট

বছরের পর বছর জিন্স ভাল রাখার রইলো ৫টি উপায়;

আলমারিতে শাড়ি, সালোয়ারের পাশাপাশি অন্তত খান পাঁচেক জিন্স তো থাকেই। অনেকেই আছেন যারা শাড়ি, চুড়িদারের থেকে জিন্স পরতেই বেশি পছন্দ করেন বা সবচেয়ে স্বস্তিতে থাকেন। অফিস, কিংবা শপিং মল, প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাওয়া তো আছেই, এমনকি পারলে বিয়েবাড়িতেও জিন্স পরে চলে যান অনেকে। মহিলা, পুরুষ উভয়ের কাছেই জিনসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই এত পছন্দের পোশাকের যত্নও নিতে হবে আলাদা করে। সঠিক যত্ন নিলে একটি জিন্স দীর্ঘ দিন ব্যবহার করা যায়। তবে জিন্‌সের যত্ন নেওয়া সহজ নয়। কিন্তু কিছু উপায় মাথায় রাখলে বছরের পর বছর নতুনের মতো থাকবে জিন্‌স।

১/ আপনার জিন্সে কোথাও সামান্য দাগ লেগে যাওয়াই খুব স্বাভাবিক! কারণ, জিন্স পরলে কখনো না কখনো সামান্য দাগ লাগতেই পারে। খেতে গিয়ে হয়তো কিছু পড়ল বা সামান্য কাদা লাগল। সেই সময়ে সম্পূর্ণ জিন্সকে নিয়ে গিয়ে জলে চুবিয়ে দেবেন না! বরং স্পট ক্লিনিং করুন। কীভাবে করবেন? একটি পুরনো টুথব্রাশ নিন। তাতে মাইল্ড সোপ লাগিয়ে নিন। যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। তারপর জলে ধুয়ে নিন। জিন্স ভালো রাখতে চাইলে বারবার তা কাচা বন্ধ করুন।

২/ জিন্স ভাল রাখতে তা কখনওই ওয়াশিং মেশিনে কাচবেন না। অনেকের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। ওয়াশিং মেশিনের কেন্দ্রাতিক শক্তি জিন্‌স-কাপড়ের সুতোর ক্ষতি করে। বরং ভাল ডিটারজেন্টে ডুবিয়ে হাতেই কাচুন জিন্‌স।

৩/ এতে ফেব্রিক যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি রঙও দ্রুত ফেড হয়ে পড়ে। জিন্স কখনো বেশি নিংড়াবেন না। ছোটোখাটো নিয়মগুলো মেনে চললে বছরের পর বছর জিন্স থাকবে নতুনের মতো।

৪/ জিন্স ভালো রাখার জন্য অন্তত ১০বার পরার পর এটি ধুয়ে নিন। এছাড়া ছোটোখাটো দাগ লাগলে স্পট ক্লিনিং করুন।

৫/ নতুন জিন্সটি প্রথমবার ধোঁয়ার আগে লবণ জলে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর স্বাভাবিক নিয়মে ধুয়ে ফেলুন। এতে করে জিন্সের রঙ অটুট থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.