১২ দিন ধরে দু-হাতে লক্ষ্মী কামাচ্ছিলেন ‘অ্যানিম্যাল’ নির্মাতারা। তবে ত্রয়োদশ দিন খানিক কমে গেল সেই গতি। প্রথমবার দু-অঙ্কের গণ্ডি ছুঁতে পারল না “অ্যানিম্যাল’। ‘Sacnilk’ প্রাথমিক রিপোর্ট বলছে, বুধবার দেশের বক্স অফিসে ‘অ্যানিম্যাল’ আয় করবে কমবেশি ৬.২২ কোটি টাকা। এর জেরে ছবির কালেকশন দাঁড়াবে ৪৬৪.০৬ কোটি টাকা।
অর্থাত্ ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে এখন ৩৫ কোটি টাকা দূরে রণবীরের ছবি।







