সারা বিশ্বের যত ফুটবল ভক্তরা আছেন তারা যে ঐতিহাসিক ম্যাচের অপেক্ষায় ছিলেন, সেইদিন চলেই এলো আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। যেখানে মুখোমুখি হতে চলেছে এখন সাউথ আমেরিকার (G.O.A.T) Greatest of all time লিওনেল মেসির(Lionel messi) দল ইন্টার মিয়ামি (Inter Miami) ও সৌদি আরবের (G.O.A.T) Greatest of all time ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristino Ronaldo) দল আল নাসরের সঙ্গে (Al nassar) আর এই ম্যাচটি হবে এটি নিশ্চিত। ও তারা সৌদি আরবের রিয়াদ মরসুম কাপ (Riyadh Season Cup) খেলবে।
২৯ জানুয়ারি আল হিলাল (Al-Hilal) ও ১ ফেব্রুয়ারি রোনাল্ডোর দল আল নাসেরের (Al-Nassr)মুখোমুখি হবে তারা। এই দুটি ক্লাবই সৌদি প্রো লিগের (Saudi Pro League) শীর্ষে রয়েছে এবং রোনাল্ডো লিগের সর্বোচ্চ গোলদাতা।
ইন্টার মিয়ামির স্পোর্টস ডিরেক্টর ক্রিস হেন্ডারসন এ তথ্য জানিয়েছেন। “এই ম্যাচগুলো আমাদের নতুন মরসুমের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। আমরা আল হিলাল ও আল নাসরের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাব।”
গত মে মাসে সৌদি আরবের পর্যটনের প্রচারণায় অংশ নেয়ায় মেসিকে নিষিদ্ধ করেছিল তার সাবেক দল প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। মেসি ও রোনাল্ডো যথাক্রমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকবার একে অপরের বিপক্ষে খেলেছেন।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে মেসি ও রোনাল্ডো ৩৫ বার মুখোমুখি হয়েছেন, যার মধ্যে মেসির দল জিতেছে ১৬ টি ম্যাচ এবং রোনাল্ডোর দল জিতেছে ১০ টি ম্যাচ এবং নয়টি ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচগুলোতে মেসি ২১ গোল ও ১২টিতে অ্যাসিস্ট করেছেন, রোনাল্ডো ২০ গোল করেছেন এবং একটিতে অ্যাসিস্ট করেছেন।







