রাজ্য

ছয় মাসের মধ্যে বন্ধ হতে চলেছে প্রায় আড়াই হাজার বাস; নির্দেশ হাইকোর্টের

২০০৯ সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শহরে ১৫ বছরের ঊর্ধ্বে কোন বাস চালানো নিষিদ্ধ। হাইকোর্টের এই নির্দেশ অনুযায়ী আগামী বছরের জুলাইয়ের মধ্যে কলকাতা শহরের বহু সংখ্যক বাসের বয়সসীমা ১৫ অতিক্রম করে যাবে। সেই অনুযায়ী শহরে বয়স সীমার ঊর্ধ্বে যাওয়া বাসের সংখ্যা দাঁড়াবে প্রায় আড়াই হাজার। সুতরাং, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই সমস্ত ১৫ উর্ধ্বগামী বাস চালানো যাবে না কলকাতা শহরে।

বর্তমানে কলকাতা শহরে বাসের সংখ্যা যে পরিমাণ রয়েছে তার অর্ধেক সংখ্যা হল আড়াই হাজার অর্থাৎ এত সংখ্যক বাস বসে গেলে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে বলে জানাচ্ছেন বাস মালিকরা।

পরিবহন ও বাস মালিক সুত্রে খবর, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী বছরের জুলাইয়ের মধ্যে এই বাসগুলিকে বাতিল করা হবে। বর্তমানে কলকাতা শহরে বাসের সংখ্যা প্রায় পাঁচ হাজার অতএব, ৫ হাজার বাস যদি অর্ধেক হয় তাহলে সংখ্যাটা দাঁড়াবে আড়াই হাজার। অর্থাৎ,আগামী বছরের জুলাই থেকে কলকাতা শহরে চলবে মাত্র আড়াই হাজার বাস। এরফলে কপালে হাত সাধারণ মানুষের। এমত অবস্থায় বাসমালিকরা জানাচ্ছেন, নতুন বিএস ইঞ্জিনের বাস কেনা সম্ভব নয়, বিএস ৬ ইঞ্জিনের একটি বাসের দাম ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। বর্তমানে পরিবহন ব্যবস্থার অবনতির কারণে মালিকপক্ষ এত টাকা দিয়ে বাস কিনতে নারাজ।

এ অবস্থায় বাস মালিকদের বক্তব্য,করোনা পরিস্থিতিতে দু বছর বাস চলাচল বন্ধ থাকার কারণে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই কারণে নতুন বাস কেনার জন্য আরো দু’বছর সময় দাবি করেছেন ওনারা।

ইতিমধ্যে, বাস কর্তৃপক্ষ রাজ্য পরিবহন দপ্তরকে চিঠি দিয়েছে এই বিষয়ে।জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে তারা চিঠি দিয়েছেন। ৫০০০ বাসের সংখ্যা এক ধাক্কায় যদি আড়াই হাজার হয়ে যায় এর ফলে বাস যাত্রীরা যে কি ধরনের সমস্যার সম্মুখীন হবে তা সকলেরই চিন্তার বিষয়। আরেকটি বাস সংগঠনের বক্তব্য নতুন বাস কিনে সেই বাসের টাকা ভাড়া থেকে উঠানো সম্ভব নয়।সে ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার উপর বড়সড়ো ক্ষতির আশঙ্কা দেখা যেতে পারে। তবে পরিবহন দপ্তর আধিকারিকদের বক্তব্য হাইকোর্টের নির্দেশ মান্য করতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.