ক্রাইমজেলা

মেয়ের পরীক্ষার জন্য বাড়ি ফিরে ছিল মা তারপরই…..

মেয়ের পরীক্ষার জন্য বাড়ি এসেছিলেন তিনি। আর তাতেই সব শেষ! বন্ধ ঘরে স্বামী হাতে খুন এক মহিলা। ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার কৈজুরি অঞ্চলের তিন নম্বর কলোনিতে। পুলিশ জানায়, মৃতার নাম দেবিকা বৈরাগী। পেশায় তিনি একটি নার্সিংহোমে চাকুরীজীবি। দেবিকা কর্মসূত্রে হাওড়ার রামরাজাতোলা অঞ্চলে থাকতেন।
মেয়ের পরীক্ষার জন্য উলুবেরিয়ার কৈজুরি তিন নম্বর কলোনিতে স্বামী বাবলুর বাড়িতে যান দেবিকা। সূত্রের খবর, বেশ কয়েকজন বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। তার জেরে স্ত্রী আলাদা থাকা শুরু করেন। সোমবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়।
অভিযোগ, রাত দুটোর সময় বন্ধ ঘরের ভিতর স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা চালায় অভিযুক্ত স্বামী। ছুরি দিয়ে পেটে তিন জায়গায় আঘাত করে। প্রতিবেশীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় দেবিকাকে উদ্ধার করা হয়। তারপর উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল আটটার সময় মৃত্যু হয় মহিলার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.