বিনোদন

জমজমাট ভাবে সম্পন্ন হল সৌরভ-দর্শনার বিয়ে! দেখুন ছবি

টলিউডের দুষ্টু ছেলে সৌরভ দাস আর মিষ্টি নায়িকা দর্শনা বণিকের বিয়ে হয়ে গেল। শুক্রবার পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।বিয়ের আগে দুই তারকা বাড়িতে গায়ে হলুদ সারেন। সৌরভ সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়ে হলুদ সারেন। দর্শনার পরনে ছিল হলুদ শাড়ি। এই সময় অভিনেত্রীর গায়ে সোনার গয়না ও হাতে শাঁখা-পলা দেখা যায়।

বিয়ের দিন সৌরভ-দর্শনা দুজনেই সেজেগুজে হাজির হন। দর্শনা লাল টুকটুকে বেনারসি শাড়িতে ছিলেন অপরূপ। শাড়ির গোটাটাই রুপোর কাজ করা। সৌরভ সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে সেজেছিলেন।বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, ঋষভ বসু, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেতুপতি, রুপাঞ্জনা মিত্র, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ।

বিয়ের মেনুতে ছিল নানা রকমের সুস্বাদু খাবার। মেন কোর্সে ছিল রাধা বল্লভি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা। শেষ পাতে ছিল ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া ও রাবড়ি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। এছাড়াও ছিল ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ফিশ ওরলি, চিকেন পাকোড়া, মকটেল কাউন্টার ও চা-কফি। নিরামিশাষিদের জন্য ছিল চিলি পনির, কাজু রোল আর ভেজ মালাই কোফতা।

বিয়ের অনুষ্ঠানে সৌরভ-দর্শনার পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সকলেই তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.