অগ্রহায়ণ মাস বাঙালির বিয়ের মধুমাস বলেই গণ্য করা হয়। বাঙালি বিয়ে মানে সবথেকে দরকারি জিনিস হল বেনারসি। এখনকার দিনে বিয়েটা একটু আলাদা করেই পরিবেশন করা হয়। যেমন সঙ্গীত ,মেহেন্দি তারপর বিয়ের অনুষ্ঠান। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের অনুষ্ঠানে ও নিত্য নতুন চমক আসছে। বিয়ের কনের কাছে তার বিয়ের দিন বা বিয়ের অনুষ্ঠান খুবই স্পেশাল। মেয়েদের ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে তার রাজকুমার ঘোড়ায় চেপে এসে তাকে নিয়ে যাবে কিন্তু রাজকুমার ঘোড়ায় না আসলেও দামি গাড়িতে বা ঘোড়ার গাড়িতে আসে বর সেজে। বর আসার সঙ্গে থাকে নাচ গান, আলো,সানাই,বাজি ইত্যাদির সম্ভার। চারিদিকে সে এক আলাদাই পরিবেশ। টিভির পর্দায় দেখা নায়ক নায়িকাদের বিয়ের মতোই নিজের বিয়ের পরিকল্পনা এখন সবার।
বিয়ের ডেটের অনেক আগে থেকেই শুরু করা হয় কেনাকাটা এবং বিয়ের সমস্ত পরিকল্পনা। আজকাল বিয়ের অনুষ্ঠান একদিন নয় বেশ কয়েকদিন ধরে চলে তাই কেনাকাটাও থাকে তুঙ্গে। বিয়েতে পড়া পোশাক নিয়ে আজকাল মানুষের প্রচন্ড আসা উদ্দীপনা দেখতে পাওয়া যায়। বিয়ে প্রত্যেকটি অনুষ্ঠান যেমন সংগীত, মেহেন্দি, গায়ে হলুদ ,আইবুড়ো ভাত প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সেট করা হয়। বিয়ের বেশ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় এইসব অনুষ্ঠানগুলো। মেহেন্দির জন্য লেহঙ্গা, আইবুড়োভাতের জন্য সিল্ক, গায়েহলুদে পড়তে হবে হ্যান্ডলুম এরকম ভাবেই লুক সেট করতে হয়। বর কনে তাদের ইচ্ছেমতো এটা সেট করতে পারেন। কনের কাছে তার বিয়ের শাড়ি কিন্তু খুব দামি অনেক স্মৃতি জড়ানো থাকে তার সাথে। এই ট্রেডিশন চলে আসছে বহু বহু বছর ধরে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মা কাকিমারা সবাই তাদের বিয়ে বেনারসিটা খুব যত্ন করেই আলমারিতে তুলে রেখেছেন। আলমারিতে রাখা বাকি শাড়িগুলোর থেকে এই শাড়িটি আলাদা।
সোনার জল ঝরানো সুতো দিয়ে আগে বোনা হত বা তৈরি করা হতো বেনারসি শাড়ি। বিয়ের এই শাড়িটি কনে সারা জীবন সামলে রাখত। এখনকার বেনারসি শাড়ির কোয়ালিটি আর আগের শাড়ির মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাৎ। আজকাল বেনারসি শাড়ির উপর নানান ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। সোনালি জরি, কপার জরি, কুঁচি-আঁচল আলাদা, বাই কালার নানান ধরনের বেনারসি শাড়ি আজকাল মার্কেটে পাওয়া যায়। আজকাল সোনালী এবং রুপোলি দু’রকম কাজের বেনারসি মার্কেটে দেখা যায়। সোনালী জরি থেকে রূপালী জরির বেনারসি দামে হয় একটু বেশি কিন্তু দেখতে লাগে বেশ। মার্কেটে নতুন এসেছে কপার জরির কাজ করা বেনারসি। সোনালী জরির বেনারসি দেখতে বেশ চকচকে হলেও রুপোলি জরির বেনারসিতে আলাদাই একটা ব্যাপার থাকে। জীবনের একটা বিশেষ দিনে বিশেষ শাড়িটিই বাছাই করে নিতে হবে।






