লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চোধুরীকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। শুধু তিনি একা নন, অধীরের সঙ্গে আরও ৩০ জন বিরোধী দলের সাংসদকে গোটা শীতকালীন অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়।
সোমবার লোকসভায় টেলিকম বিল পেশ করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণও। তবে এদিনের অধিবেশনের শুরু থেকেই সংসদে তুমুল হই হট্টগোল শুরু হয়। বিল পেশের সময়ও একই ছবি দেখা যায়। বিল নিয়ে আলোচনার সময় বারবার বিরোধী সাংসদরা উঠে চলে আসেন নিজের আসন থেকে।
এবার বিরোধীদের সাসপেন্ড করার প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাবে আক্রমণ করে বলেন, “প্রথমে অনুপ্রবেশকারীরা পার্লামেন্টে হামলা চালায়। তারপর সংসদ ও গণতন্ত্রকে আক্রমণ করছে মোদী সরকার। তারপর সংসদ ও গণতন্ত্রকে আক্রমণ করছে মোদী সরকার। ৪৭ জন সাংসদকে বরখাস্ত করে এই স্বৈরাচারী মোদী সরকার সমস্ত গণতান্ত্রিক নিয়মকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। বিরোধী-কম সংসদের মাধ্যমে, মোদী সরকার এখন গুরুত্বপূর্ণ মুলতুবি আইনগুলিকে বুলডোজ করতে পারে, কোনও বিতর্ক ছাড়াই যে কোনও ভিন্নমতকে চূর্ণ করতে পারে।”







