ক্রাইমদেশ

“শোনো দ্রৌপদী, হাতে অস্ত্র তুলে নাও…..”, কর্ণাটকের হাই কোর্টের মুখে ফিরলো পুষ্যমিত্রের কবিতা

২০১১ সালের নির্ভয়া কাণ্ডে যখন শিউরে উঠেছিল গোটা দেশ। তারপর আবারো মানবিকতা হারানোর উদাহরণ বার বার দেখছে দেশবাসী।

প্রসঙ্গত, অশোক (২৪) এবং প্রিয়ঙ্কা (১৮), দুই তরুণ-তরুণী পরস্পরকে ভালবাসত। কিন্তু প্রিয়ঙ্কার বাড়ির লোকজন তার অন্যত্র বিয়ে ঠিক করায় সে সোমবার দুপুরে অশোকের সঙ্গে পালিয়ে যায়। তার পরেই প্রিয়ঙ্কার বাবা-মা এবং আত্মীয়স্বজনেরা অশোকের বাড়িতে চড়াও হয়ে তার মাকে আক্রমণ করে। তাঁকে নগ্ন করে গ্রামে ঘুরিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

হাই কোর্ট এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছে, ”এতগুলো লোক দাঁড়িয়ে দেখল, কিন্তু কেউ কিছুই করল না। এই সম্মিলিত কাপুরুষতার প্রতিবিধান দরকার। পুলিশ তো আর ব্রিটিশ আমলের নয়।”

বর্তমান সময়ে “দুর্যোধন আর দুঃশাসনদের রাজত্ব” চলছে বলে মন্তব্য করে বিচারপতিরা এর পরেই পুষ্যমিত্রর কবিতাটি উদ্ধৃত করে বলেন “শোনো দ্রৌপদী, হাতে অস্ত্র তুলে নাও, এখানে গোবিন্দ তোমাকে বাঁচাতে আসবে না”।

হাইকোর্ট এই ঘটনার প্রতিবাদ করে বলেন সমস্ত গ্রামবাসীকে নির্বাক দর্শক হয়ে অন্যায় দেখার অভিযোগে শাস্তি দেওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.