রাজ্য

নির্বাচন নিয়ে চাপা উত্তেজনা! আজ সর্বদলীয় বৈঠক ডাকলো নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এর দিনক্ষন ঘোষনা হয়ে গিয়েছে। আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত ভোট। এদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে গতকাল সোমবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে যে যদি কোনও ব্যক্তি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসাবে তাঁর মনোনয়ন জমা দেওয়ার পর প্রত্যাহার করে তবে তাকে সঠিক কারন দেখাতে হবে। কমিশন জেলা ম্যাজিস্ট্রেটদের একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করতে বলেছে। প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে বলে এমন অভিযোগের পর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

এবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ২২টি জেলার ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৫ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৩৪ জন ভোটার ভোট দেবেন। ভোটগ্রহণ হবে হবে ৮ জুলাই এবং ভোট গণনা হবে ১১ জুলাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.