নাবালিকাকে গণধর্ষণের শাস্তিতে হবে মৃত্যুদণ্ড। বিল পেশ করল লোকসভা। শুধু এটাই নয় এর পাশাপাশি আরও ৩ টি নতুন বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ষা অধিবেশনে এই ৩ টি বিল পেশ করেছিলেন তিনি, তারপর সেটি ছিল সংসদীয় স্থায়ী কমিটিতে। এই ৩ টি বিল বাস্তবায়িত হলে অনেকটা পরিবর্তন আসবে ভারতীয় বিচারধারায়।
আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সম্পর্কিত আইনে রয়েছে যে সমস্ত অভিযুক্তরা বিচারাধীন থাকেন, কিন্তু তারা দোষী প্রমাণ হয় না। তাদের থাকতে হয় সংশোধনাগারে। যার ফলে সংশোধনাগারে বন্দীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই বন্ধুর সংখ্যা কমাতেই নতুন বিল পেশ করলো লোকসভা।
কি পরিবর্তন জানুন। ICDF(ইন্ডিয়ান সিভিল ডিফেন্স কোড): ২০২৩ এ যোগ করা হয়েছে ৫৩৩টি ধারা।এগুলো ৪৭৮ টি বিভাগ প্রতিস্থাপন করবে CrPC তে।







