রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছেন স্ত্রী। এক বারও ফোন করেননি। সেই ‘অভিমানে’ আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার শ্যামপুরে।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে মুর্শিদাবাদের ভগবানগোলার শ্যামপুরের বছর ২১ এর আলমগীর শেখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাহানা। সবকিছুই প্রায় ঠিকঠাক চলছিল কিন্তু পরিবার সূত্রে খবর, বিয়ের কিছু দিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। আর এরপর রাগের চোটে সাহানা নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। সাহানা সেখানে গিয়ে একবারও ফোন করেননি তার স্বামীকে। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আলমগীর বারকতক চেষ্টা করার পর তিনি ব্যার্থ হয়ে অভিমানে’ আত্মঘাতী হন।







