ক্রাইম

ভুয়ো ডিপফেক ভিডিও নিয়ে ফের কড়া সতর্কতা প্রধানমন্ত্রীর

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার ডিপফেক ভিডিও প্রসঙ্গে সকলকে সতর্ক করে, নতুন প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করার ডাক দিলেন। এদিন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ডিপফেক ভিডিও প্রসঙ্গটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এআই থেকে তৈরি হয় ডিপফেক ভিডিও যা দেখতে একেবারে সঠিক বলে মনে হলেও আসল সত্য তা নয়। যদি কোনও ধরণের ভুয়ো ডিপফেক ভিডিও তৈরি করা হয় তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে”।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্যতম বিষয় হয়ে উঠে ছিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা।পুষ্পা খ্যাত অভিনেত্রীর খোলামেলা পোশাকে একটি ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় আলোচনা। যদিও পরে জানা যায়, আসলে ওটি রশ্মিকার ভিডিয়ো নয়, বরং ডিপ ফেক ভিডিও। সেই ঘটনায় তখনই দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে।

গতকাল এই ঘটনায় ৪জনকে আটক করে দিল্লি পুলিশ।দিল্লি পুলিশ জানায় যে এই চারজন সন্দেহভাজন ব্যক্তিকে তারা খুঁজে বের করেছে যারা অভিনেতা রশ্মিকা মান্দানার ডিপ ফেক ভিডিও প্রোফাইলের ক্ষেত্রে জড়িত, তারা সোশ্যাল মিডিয়ায় আপলোডকারী বলেও প্রমাণিত হয়েছে কিন্তু তারা এই ভিডিও তৈরী করেনি। মামলার মূল ষড়যন্ত্রকারীকে এখনও পুলিশ খুঁজছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.