খেলাধুলা

টি-টোয়েন্টি ব্যাটিংয়ে শিখরে অভিষেক, কোহলি-সূর্যকুমারের পথ ধরে গড়লেন ইতিহাস

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের দাপট নতুন নয়। কোহলি কিংবা সূর্যকুমার যাদব—উজ্জ্বল ইতিহাস গড়েছেন আগেও। এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন নাম—অভিষেক শর্মা। মাত্র এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ছুঁয়ে ফেললেন এক অনন্য উচ্চতা। আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন এই তরুণ, যেটা তাঁর ক্যারিয়ারের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রেও এক ঐতিহাসিক মুহূর্ত।

২০২৪ সালের জুলাইয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন অভিষেক শর্মা। তারপর থেকে তিনি কেবলমাত্র টি-টোয়েন্টি ফর্ম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। আইপিএলের সফল পারফরম্যান্সের পর আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে দ্রুত মেলে ধরেন তিনি। হালফিলে কোনো ম্যাচ না খেলেও আইসিসি-র ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৮২৯ রেটিং পেয়ে তিনি শীর্ষে উঠে আসেন। এর ফলে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে (৮১৪) পিছনে ফেলেন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর এক ভারতীয়, তিলক বর্মা (৮০৪)। ষষ্ঠ স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব (৭৩৯)। তবে যশস্বী জয়সওয়াল ৬৭৩ রেটিং নিয়ে প্রথম ১০ থেকে ছিটকে গিয়ে এখন ১১ নম্বরে। প্রথম পাঁচে রয়েছেন ইংল্যান্ডের দুই তারকা ফিল সল্ট (৭৯১) ও জস বাটলার (৭৭২)।

অভিষেকের এই সাফল্য প্রমাণ করে, ভারতীয় ক্রিকেটে প্রতিভার ঘাটতি নেই। সময়ের অপেক্ষা শুধু তাদের বিকাশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.