জেলা

ট্রেনসেতুর ওপর বানাচ্ছিল ভিডিও! ট্রেনে ধাক্কায় মৃত ৩,আহত ২

শীতের ছুটিতে মনের আনন্দে রেল সেতুর ওপর ভিডিও বানাচ্ছিল ৫ কিশোর। হঠাৎ করে পেছন থেকে চলে আসে ট্রেন। ট্রেনে ধাক্কায় মৃত্যু হয় তিন যুবকের ও আহত হয় বাকি দুই যুবক। মৃত ৩ যুবকের নাম আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখ। বুধবার ঘটনা টি ঘটেছে সুতির সাহাপাড়া এলাকা থেকে আহিরণের ভাগীরথি হরিদাসী সেতুতে।

পরিবার সূত্রে জানা গেছে, রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর রেল সেতুর ওপর উঠে যায় ওই ৫ জন যুবক।হটাৎ করে ফরাক্কার দিক থেকে চলে এসে মালগাড়ি ট্রেন।২ জন ছিটকে পড়ে ও মৃত্যু হয় ৩ জনের। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় ফরাক্কা জিআরপি। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে GRPর কর্মীরা।

এই ভয়ংকর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.