জেলা

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বীরভূমে

বছর ঘুরলেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এই আবহাওয়ার মধ্যেই ফের চর্চায় বীরভূম। রামপুরহাটে ১১ হাজার ডিটোনেটর উদ্ধারের পর বীরভূমে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক। প্রশ্ন উঠছে কি কারনে মজুদ করা হয়েছিল এই বিস্ফোরক?

বুধবার দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নলহাটি থানার অন্তর্গত পাশিনালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই বাড়ি থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক। বাড়ির মালিকের নাম শাহে আলম ওরফে বিকি। অবৈধভাবে বিস্ফোরক মজুদ করে রাখায় পুলিশের জালে বিকি। ইতিমধ্যেই সেই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে নলহাটি থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে ৫২০০ পিস জিলেটিন স্টিক ও ৪৫০০ পিস ডিটোনেটর ও ১৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।

ইতিমধ্যেই পুলিশ তদন্তের পর প্রাথমিকভাবে মনে করছে ওই এলাকার পাথর শিল্পাঞ্চলে পাথর ফাটানোর কাজে ব্যবহারের জন্য বিস্ফোরকগুলি মজুদ করে রাখা হতে পারে। তবে নলহাটি থানার পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পাশাপাশি তারা খতিয়ে দেখছে এই বিস্ফোরক দিয়ে কোনোভাবে অনৈতিক কাজের উদ্দেশ্য ছিল কিনা। এরপর থেকে এলাকা জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.