রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না, ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শুক্রবার নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে এসে এভাবেই সরকারকে বিঁধলেন ইন্দ্রনীল। তিনি বলেন রাজ্য সরকার ডিএ-র টাকা খেলা, মেলা, সিন্ডিকেট সহ একাধিক দুর্নীতির কাজে ব্যবহার করছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। অথচ নিয়োগের নামে দুর্নীতি করে যাচ্ছে। স্যাট সহ কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না এই সরকার। পাশপাশি তিনি গুজরাট, উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে সরকারি কর্মীদের ডিএ-র অংক বাবদ যা দেওয়া হয় তার তুলনাতে এই রাজ্য ধারেকাছেও নেই বলেই দাবি করেন। পাশাপাশি তিনি বলেন সরকারি কর্মীরাই সরকারি পরিষেবা চালাচ্ছে, পুলিশ ছাড়া এই সরকার এক পাও চলতে পারবে না। অথচ তাদের প্রাপ্য ডিএ না দিয়ে বিভিন্ন সময়ে তাদের ধমকে, অপমানসূচক কথা বলে দাবিয়ে রাখতে চাইছে।
Read Next
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
November 20, 2026
রক্তাক্ত রাজনীতির ছায়া অন্ধ্রে! পেট্রোল বোমা ও আগুনের লেলিহান শিখায় পুড়ল বিরোধী নেতাদের কনভয়
November 20, 2026
পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজির অভিষেক, ঘিরে সমর্থকদের ভিড়
November 20, 2026
‘জল থাকলে তবেই তামিলনাড়ুকে দেব’: কাবেরী ইস্যুতে কড়া বার্তা ডি. কে. শিবকুমারের
November 20, 2026
আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা রাহুলের! ‘পাকিস্তানের ফ্যানবয়’ বলে কটাক্ষ বিজেপির
November 20, 2026
দিল্লির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শমীক ভট্টাচার্য! শাহ-শুভেন্দু বৈঠকের পর জোর জল্পনা
Related Articles
Check Also
Close







